Mon 02 February 2026
Cluster Coding Blog

গদ্য কবিতায় অমিত পান্ডে

maro news
গদ্য কবিতায় অমিত পান্ডে

ঈশ্বর

তোমার জন্য অনেক টা পথ হেঁটে এসেছি। বাসে চড়ার পয়সা নেই। চাকরি টা গেছে। আবার হেঁটেই ফিরব যদি দু পিঠের ভাড়া বাঁচিয়ে রাতের খাবার টা জোটে। তবু তোমাকে যেটা বলতে এসেছিলাম বলেই যাই তাই এতটা পথ হেঁটে আসা। আচ্ছা তুমি কি আজ ও ঈশ্বর নামের ভদ্রলোক কে বিশ্বাস করো? দেখেছ কোনোদিন তাঁকে? যদি আবার দেখা হয় জিজ্ঞেস কোরো তো গরীব কে মাদারীর নাচ নাচিয়ে কি আনন্দ পান তিনি? এ ও তো পৃথিবীর কেস হয়ে গেল মাইরি, দুর্বলের উপর সবলের অত্যাচার। যদিও তিনি বলেন পরীক্ষা বলে পালিয়ে বাঁচেন। জিজ্ঞেস কোরো তো আর কতদিন ঠিক এইভাবে নাচলে আর নাচতে থুড়ি পরীক্ষা দিতে হবে না? নাকি সারাজীবন দূর্বল সবলের এই লড়াই টা চলতেই থাকবে? তাহলে তো আর কেউ কখনো ফালতু সময় নষ্ট করে বিশ্বাস ই করবে না তাঁকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register