Sat 07 November 2026
Cluster Coding Blog

প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম, ইতালী)

maro news
প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম, ইতালী)

নিজের কথা নয়

আমি সুখে বা দুঃখে আছি সেই কথা কি বলতে হবে সকলকে? রাস্তার পাশে যে মানুষ গুলো- অনাহারে অর্ধাহারে আছে অনন্ত দিন- তাদের কথাই বলতে হবে; যাহারা অন্যের ধন লুটে ঘরে বসে- গোগ্রাসে গিলছে সন্তান নিয়ে- তাদের কথাই বলতে হবে সকলকে! পেটের চাহিদা,সকলের সমান- কেউ মেটাতে পারে কেউ পারে না, কেউ সৎ উপায় খুদ অন্ন খায়- আবার কেউ অসৎ উপার্জনেই- পরিবার নিয়ে ঘি অন্ন খায়- তাদের কথাই বলতে হবে সর্বদা। আমি যদি আমার সুখ দুঃখ নিয়েই- শুধু ভাবতে থাকি অনন্ত সময়-- তবে অন্য দুঃখিদের কথা কখনো যে- ভাবা বা বলা হবেনা। তাই আমি সুখে বা দুঃখে আছি সেই কথা কি বলার প্রয়োজন আছে?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register