Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে অধীর কুমার রায়

maro news
ক্যাফে কাব্যে অধীর কুমার রায়

কলঙ্ক

তোমার আমার দিনলিপি নিয়ে একটা খাতা তৈরি হয়ে গেল। সমাজের চোখে খাতাটার মলাট গেল খুলে। কারা যেন কু দৃষ্টিতে তাকিয়ে রইল আমার মুখের দিকে। আর সহ্য হয় না। খাতার কতগুলি পাতা ফেললাম ছিঁড়ে। এবার কে যেন ভাঙা দাঁতে মিচকি হাসতে লাগলো। রাগ করে খাতাটা জানালা দিয়ে উড়িয়ে দিলাম আকাশে। ওই ভাঙা দাঁতের ফাঁক দিয়ে তবুও জর্দা পানের পিক এসে পড়লো আমার সাদা পাঞ্জাবিতে, কলঙ্কিত হলো পবিত্র জোৎস্না স্নাত প্রেম।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register