Mon 02 February 2026
Cluster Coding Blog

বিদ্যাসাগর স্পেশালে অভিজিৎ দত্ত

maro news
বিদ্যাসাগর স্পেশালে অভিজিৎ দত্ত

বিদ‍্যাসাগর

কুসংস্কারের গাড় অন্ধকারে ভারত যখন নিমজ্জিত বিদ‍্যাসাগর, তুমি তখন এসেছিলে অন্ধকারে আলোর ন্যায় এক দেবদূতের মতো। লড়াই করেছিলে নানা কুপ্রথার বিরুদ্ধে সফল হয়েছিলেন অনেক লড়াই করে বিধবাবিবাহ চালু করতে। বুঝেছিলেন শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার তাই এগিয়ে এসেছিলেন করতে শিক্ষার প্রচার। সমাজকে এগিয়ে নিয়ে যেতে জোর দিয়েছিলেন নারী শিক্ষাতে। মানুষ যতদিন থাকবে অশিক্ষার অন্ধকারে দেশ হবে তত নড়বড়ে। তাই তখন দরকার গণশিক্ষার বিদ‍্যাসাগর লিখেছিলেন বর্ণপরিচয় যার তখন ছিল খুব দরকার। বিদ‍্যাসাগরের আরেক নাম দয়ারসাগর বুঝেছিলেন মানুষের বিপদে মানুষ হয়ে থাকা খুব দরকার। বিদ‍্যাসাগর ছিলেন আপোষহীন নির্ভীক এক অক্লান্ত যোদ্ধা বিদ‍্যাসাগরের জন্মদিনে (২৬শে সেপ্টেম্বর ১৮২০) এই মানুষটিকে জানাই অন্তরের শ্রদ্ধা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register