Sat 07 November 2026
Cluster Coding Blog

কবিতায় স্বপন গায়েন

maro news
কবিতায় স্বপন গায়েন

বিজয়া দশমী

বিষাদের ছায়া দশমীর রাতে চোখের জল মুছে মাকে বিদায় নীলকন্ঠ পাখির ডানায় হিমেল রোদ্দুর। মায়ের শরীরের গন্ধ এখনও আকাশে বাতাসে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জনের বাজনা নষ্টালজিয়া হৃদয় ছুঁয়ে যায় বারংবার। নীল কান্না মুছে দেয় বিজয়া দশমীর রাত ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে রোশনায়ের আলোকসজ্জা সব অভিমান কাব্য হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে দেখি লক্ষ কোটি তারাদের কোলাহল মা দূর্গা ফিরছেন আপন ঘরে - নিঝুম আঁধারকে বুকে জড়িয়ে বাড়ি ফিরছে মর্ত্যের মানুষ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register