Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে জলি ঘোষ

maro news
ক্যাফে কাব্যে জলি ঘোষ

মেলে না দেখা আর

কোথায় গেল আজ পানকৌড়ি কোথায় গেল শঙ্খচিল, হারায় গেছে মাছরাঙা, বক শুকায় গেছে যত বিল। কোথায় গেল দোয়েল শ্যামা কোথায় তোতা আর ময়না, মিষ্টি সুরে ডাকতো আগে এখন কথা তো কয় না। বিলুপ্ত আজ তিতির, শকুন পাই না দেখা ডোডো আর, দেখি না আর চড়ুই টিয়ে গাছেদেরও মুখটি ভার। জল টইটুম্বুর নদীনালায় থাকতো পুঁটি, খলসে, কই, খালের জল সব শুকায় গেছে মাছের দেখা নাই গো সই। নগরায়ণ ঘটলো এমন হারায় গেল সবুজ মাঠ, সঙ্গী সাথীর পাই না দেখা চুকলো যে সব খেলার পাঠ। গাছপালা সব ধ্বংস করে অট্টালিকা গড়ার কাজ, বিত্তবান আর পুঁজিপতি বাড়ায় চলে দূষণ আজ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register