Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে রুষা

maro news
ক্যাফে কাব্যে রুষা

নিশাচর

ওই তারের উপর বসে থাকে পাখিটা গোটা শহরকে দেখে চুপচাপ হাজারো শব্দের সাক্ষী হয়ে বসে থাকে। কত রাতের দীর্ঘশ্বাস, বোবা যন্ত্রণা, চেরা কান্না... পাখিটা চুপচাপ শোনে বোধ হয় হিসেব করে ঠিক ভোরে চলে যায়। অভিনয় শুরু হয় মঞ্চ সাজানো হয়... উদ্দাম নৃত্য, সঙ্গীতের ভারে ভরে ওঠে শহরের বুক। ঠিক রাতে পাখিটা ফিরে আসে... শহর হালকা হয়। ফিক করে হেসে সে উড়ে পালায়... পড়ে থাকে মুখোশ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register