Sat 07 November 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

maro news
সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

বাগানে

ছুটন্ত দুরন্ত হাওয়া। ফুটন্ত ফুলের হাসি। পাখীর গান গাওয়া। বড় ভালোবাসি! কল্লোলের বওয়া। রাজহংসীর কথা কওয়া। সবিতা কিরণের চঞ্চলতা। আকাশের বিহ্বলতা। আমার হৃদয়ের ছন্দ। মনের আনন্দ। সবে মিলেমিশে, উজ্জ্বল সকল দিশে। সময় এগিয়ে যায়........ পিছু ফিরে না চায়; অতীতের স্মৃতি জীবনের পাতায়। আগামীর রচনা চিরগোপন প্রকৃতির মাথায়।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register