Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে মধুমিতা রায়

maro news
ক্যাফে কাব্যে মধুমিতা রায়

মায়ার খেলা

আমি নিশ্চিত জানি তুমি দুয়ারে দাঁড়িয়ে আছ বহুদিন মায়ার মত প্রখর কপাল,স্বচ্ছ চোখ বিদ্যুতের মত হাসি, সে হাসিতে পৃথিবীও ভোলে অন্ধকারের মানচিত্র। বাইরে তোমায় খুঁজি না, ভিতরে মায়ার রোদে ঝিলমিলে তুমি লেপ্টে থাক হৃদয়ঘেঁষে। বুঝি না তোমার অগ্নিদীপ্ত চোখে কি আছে! আঁধারের বিরুদ্ধে যুদ্ধঘোষনা নাকি ধ্বংসের ইঙ্গিত! পাখি যেমন আটকে থাকে অরন্যের বাঁধনে, মেঘ আটকে থাকে আকাশের সুতোয়, আমিও তেমনি আটকে রয়েছি মায়ার খেলায়। রাজা যেমন তার কাঙ্খিত নারীর কাছে নতজানু হয়, তার শরীর জুড়ে খোঁজে অমৃতলোক, আমিও তেমনি তোমার স্হির চোখ, অকপট হাসি আর প্রকৃতির মত বুকে খুঁজতে থাকি ত্রিলোকের রহস্য।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register