Tue 03 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

maro news
সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

জারুল রঙের মেঘ

ক্যানো বেয়ে যে মেয়েটি এই দ্বীপে এলো যে বললো তার নাম মারিয়া লিলিথ যার বুকে স্পষ্ট লেখা ডোন্ট টাচ মি সে কে, কোথা থেকে, কেন এলো কেউ জানতে চাইলো না…. শুধু সবাই বললো তাকে আকারে ইঙ্গিতে আমার সঙ্গে থাকবে…. মেয়েটি হাসলো শুধু তারপর শান্তিতে থাকবে বলে আবার ক্যানোর বৈঠা তুলে নিল। পড়ে রইলো এই দ্বীপ নিস্তরঙ্গ, একঘেয়ে, মেয়েটি একাই গেল সঙ্গী শুধু হাওয়া আর একটুকরো জারুল রঙের মেঘ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register