Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সৌম্য ঘোষ

maro news
ক্যাফে কাব্যে সৌম্য ঘোষ

বিষণ্নতার গান

হাত ধরলেই বলা হয় না ভালোবাসি কিম্বা যুদ্ধ শেষ হলেই শেষ হয়না দ্রোহ/ অথচ মাটির নীচে জমা থাকে যে জল/ তার বিশুদ্ধ পরাণ দেখে মেটাতে চেয়েছিলাম আমাদের তৃষ্ণা,/ তৃষ্ণা কাতরতায় মিলিয়েছিলাম গলা/ সকল বিষণ্নতার গানে অনাহারী পাখিরাও মিলিয়েছিল সুর; যারা উপাসনার খাতা রাঙায় রক্তে তাদের জন্য কোন শোকবার্তা রেখে যেতে/ চাই না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register