Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে অরূপ

maro news
ক্যাফে কাব্যে অরূপ

মৃত্যু গান

আমার  স্বপ্নে  কবিতারা  অভিশাপ দেয়, তুই ভাত পাবি না!আমি বলি তুই এসেছিস তাই কবিতা মাকড়শার  জালের মত বসে থাকে মাথায়। প্রেমিকার  কাছে বিচ্ছেদ পত্রে কবিতা লিখে আসি জ্বরের ঘোরে অক্ষরদের আওড়ে যাই মা ,প্রেমিকা কেউ আসে না  জলপটি দিতে কবিতার কাল সাপেরা ফণা তোলে বিধবার সিথিতে, গলা শুকিয়ে যায় তৃষ্ণায়  কেউ দরজা খোলেনা জন্ম দিনের দিন আমার মৃত্যু দিন হোক জনতার স্কুটারের চাকা চলুক আমার বুকের উপর সানাই বাজুক শোভাযাত্রায় সবাই ভুলুক মৃত্যু শোক ধানখেতে প্রতিদিন মর্গের লাশে শকুনের বনভোজন হয়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register