Tue 03 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়

maro news
সাতে পাঁচে কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়

ইন্ধন

  কোনো আগুন সরাসরি ,সে যেমনই হোক্, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারেনা – তার জন্য একটি মাধ্যম বড়ই প্রয়োজন । সে মাধ্যম হতে পারে কোনো কিছু বা যে কোনো মানুষ বা তার আচরন ।   এই বিরাট ক্ষুধার রাজ্যে চাঁদ ব্যস্ত তার নিজস্ব সাংসারিক ভাবনা নিয়ে , আমরা তার ছবি আঁকি আবার পুড়িয়েও ফেলি । তবুও দু’মুঠো অন্নের জন্য যখন পৃথিবী জুড়ে হাহাকার জাগে -- সূর্য নয় ,চাঁদের আলো দু’হাতে মেখে হাত ধরি ক্ষুধার্ত মানুষের ।   আকালের কালে দরবেশের বেশে ঘুরে বেড়ানোর থেকে অনেক ভালো আগুন নেভানোর চেষ্টা করা— অন্ততঃ ইন্ধন না হওয়ার !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register