Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

maro news
ক্যাফে কাব্যে প্রভঞ্জন ঘোষ

বাতিঘর

সে এখন জোনাক হয়ে গেছে শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে আলোক। সে এখন শৈবাল হয়ে গেছে আঁচল থেকে উৎক্ষিপ্ত হচ্ছে সবুজ। বিতান হয়ে গেছে সে- অসংখ্য ছড়িয়ে পড়ছে খইরঙা ফুল। ধূপের ধোঁয়া আজও স্পর্শ করে প্রভুর চরণ। সে এখন সৈকত হয়ে গেছে উচ্ছল ঢেউয়ের ভঙ্গে দাগ এঁকে চলেছে- উত্তাল ঢেউয়ের ছন্দে মুছে চলেছে সে দাগ! অগণ্য আলোক ছড়িয়ে বাতিঘর, উল্লম্ব ঐ সে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register