Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

maro news
সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

সাড়ে তিন হাত

তোমার জন্য এই শহরের রাস্তা অলি গলি তোমার জন্য ছুঁড়ে দিয়েছি শব্দ ভেদি বান সময় ধারায় বাইছি খেয়া জন্ম অফুরান খোল নলচে বদলে দেব পরবো চোখে ঠুলি হুতাশ করে স্তব্ধতায় মেঘের ডানা খুঁটে ফুলের পরাগ মেখে মেখে রামধনু রং ফোটে মেঘের সাথে মেঘের দেখা হলে সমস্বরে আকাশ প্রদীপ জ্বলে তখন আকাশ কাহার অভিমানে কান্না কাটি মৃত্তিকারই টানে মৃত্তিকাতো সবাইকারই মাটি সবার জন্য সাড়ে তিন হাত মাপটি শুধু খাঁটি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register