Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে গৌতম গুপ্ত

maro news
ক্যাফে কাব্যে গৌতম গুপ্ত

রঁদেভু

স্মৃতিকে স্মরণে রাখার জন্য যোগ্য একটি আকাশ চাই শুধু শুধু নীল নয় কিছু যেন আরো থাকে মেঘের মতো নক্ষত্রের মতো অথবা বিদ্যুতের মতো
বৃষ্টি চাইলেই পাই রৌদ্র চাইলেই সূর্য এইসব পাতি বাক্যে একটা আলেখ্য ছটফট করে জাগিয়ে রাখে বাল্যকাল কৈশোর প্রেম
তারপর একদিন সবুজ জমিয়ে রাখতে রাখতে কখন শুষ্ক হয়ে আসে শাখাপ্রশাখা খুব করে অবেলা জমে ওঠে অন্ধকারে বৃথাই মাথা খুঁড়ি হাতটি বাড়াই বাগাড়ম্বরে নদী হলো না নৌকাটিও জন্ম নিল না সুতরাং মরীচিকার অদৃশ্য হলো জলের মতো
হাত পা ছুঁড়ি হাওয়ায় শিখে নিই তুড়ি আগুন না থাকলেও নিজের ভেতর বাঁচিয়ে রাখি স্মৃতিকাল নৈঃশব্দের পত্রমুকুল জন্ম নেয় তাই আমিও এক এক করে নুড়ি পাথর কুড়োতে কুড়োতে হাই তুলি অর্বাচীনের মতো
তারপর ঘুমের দেশে তোমাকে চাই তুমি এসে হাতটি ধরো আর আমি জেগে উঠি শুভ্র পালকে মরুদ্যানের দেশে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register