Mon 02 February 2026
Cluster Coding Blog

রান্নাবাটি -তে সীমা চট্টোপাধ্যায়

maro news
রান্নাবাটি -তে সীমা চট্টোপাধ্যায়

উপকরণঃ

চালের গুঁড়ো, নারকেল, চিনি,পাটালি , দুধ, এলাচ গুঁড়ো, কাজুবাদাম কুঁচি, কিশমিশ, ময়দা, নুন।

প্রণালীঃ

নারকেল কুরে নিন, কড়াইতেচিনি, এলাচ গুঁড়ো,কাজুবাদাম কুঁচি ও কিশমিশ দিয়ে মিশ্রণ করুন ভালোভাবে,চিনি গলে গেলে নারকেল কোরা দিয়ে ঘনঘন নাড়িয়ে ঝড়ঝড়ে করে নামিয়ে নিন। একটা পাত্রে সব দুধ একসাথে মিশিয়ে গরম করে নিন। এবার অল্প দুধ দিয়ে চালের গুঁড়ো, অল্প করে নুন ও সামান্য ময়দা মিশিয়ে আটার মতো করে মাখিয়ে নিন। এবার লেচি কেটে নিন, লেচির ভিতরে নারকেলের পুর ভরে তৈরি করে নিন। দুধের মধ্যে এলাচ গুঁড়া দিয়ে ঘন করে নিন। সব পুলি তৈরী হয়ে গেলে পুলিগুলো ঘন দুধে সেদ্ধ করুন, কাজুবাদাম কুচি দিয়ে দিন।পুলি ভেসে উঠলেই বুঝবেন সিদ্ধ হয়েছে। চিনি ও পাটালি দুধে দিন।গলে গিয়ে দুধের সঙ্গে মিশে ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register