Mon 03 August 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে গৌতম কুমার গুপ্ত

maro news
ক্যাফে কাব্যে গৌতম কুমার গুপ্ত

ক্ষুধার্তের সংলাপ 

ভুলে থাকা আনমনায় হা পেটের ক্ষুধা এই বুঝি দেখায় হা- পেটের আগুন চেয়ে বসে আলোর আধুলি জোৎস্নার সিকি ভাতে পেটের ঠনঠনে থালা দু ছিদাম কানাকড়ি
ওই তো অসচ্ছল উদোম মাটির হাঁড়ি ঝাঁই পড়া ধাতবে ছারখার পালিসের ঝিকমিক পোলাওয়ের দানা কই ঘৃতজাত সুগন্ধি এলাচ সবটুকু আত্মসাৎ অর্থ অনর্থের পাপ জুুুয়াচুরি
নেবে আর দেবে না জানে না প্রথা প্রথানুগ চেয়ে বসে কলম কাগজের ভাষা গুনে গুনে তুলে রাখে বর্ণের হিসেব ঢেকুরে জ্ঞান দেয় আঙা্রে হাগে
এখনই লিখে ফ্যালো প্রিয় তোষামদ শিখে নাও লেহন নচেৎ রাজন্য অপরাধ
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register