- 5
- 0
পুরুষ দিবস
পুরুষ মানে ঘামের গন্ধে সাড়ে নয়টার লোকাল,
পুরুষ মানে লেডিস কামরায় বেগতিক হয়ে উঠে পড়ে নাকাল।
পুরুষ মানে আস্ফালনে "মায়ের আঁচল", "বউয়ের আঁচল" সামলানোর ব্যালেন্স,
ব্যালেন্স হড়কে পিছলে পড়ে সামলে উঠেই মোটা চশমার লেন্স।
অফিস ফেরত গিন্নির কাছে জমা খরচের হিসাব,
কল লিস্ট টাও চেকিং হবে বিভ্রান্তি একশেষ।
মাইনের সব টাকা গুলো দশ তারিখেই শেষ,
বাকি দিন গুলো ধার করে চলা চড়ে ইন্টারেস্ট।
নিজের জন্য সময় কোথায়, সময় গুলো ছেলেবেলাতেই শেষ,
তারপর থেকে ছেলে মেয়ে বউ তাদের জন্য,
খামতি হলেই বিষাক্ত বিদ্বেষ।
পারবে না কাঁদতে তুমি চোখের জলে,
পারবে না হাসতে কভু খুব হাসি পেলে।
পুরুষ তুমি শুধু দায়িত্বে আছো, সমাজ খোঁজে
একটি ছুতো তোমায় নিন্দা করবে বলে।
তবুও নারী আশা ভরসা কামনায় হাত ধরবে বলে।
0 Comments.