Sun 01 February 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র জোবায়ের মিলন (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র জোবায়ের মিলন (নির্বাচিত কবিতা)

না

না, আমি বৃক্ষের মতো না আঘাতের ষোলকলা দাঁত চেপে দাঁড়িয়ে থাকা কেউ না অনিবার ছায়া দেওয়া ছাউনিও না... তীরের বদলে তীর ছুঁড়ে আমি চাই উত্তর দিতে কোপের বদলে চাই কোপ দিতে; আগাছা না ছাটলে একদিন তা- গাছের সমান হতে চায় অহংকারে অযোগ্যের অহম মানেই ধ্বংসের ঘন্টাধ্বনি। চিরকালীন সুন্দর যা, আমি তার পক্ষে সুন্দর এর বিকাশে গৌতমমুনি; অসুন্দরের বিপক্ষে ত্রাস, সত্য অনুসন্ধানী- আমি, মুখ বুঁজে সয়ে যাওয়া বোবা-তরু নই প্রতিটি মিথ্যা শিরায় আগুনের স্ফুলিঙ্গ। কুটিল বুদ্ধিজীবীদের তাই ‘বজ্জাত’ উপমায় ডাকতে দ্বিধা হয় না আমার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register