Sun 02 August 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র ময়েজ মোহাম্মদ (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র ময়েজ মোহাম্মদ (নির্বাচিত কবিতা)

বোধের রঙবদল

শ্রাবণের ঘুর্নিঝড় শনশন, তছনছ মনের উঠোন আবেগ মাড়িয়ে যায় পায়ে দলে আঁধারিয়া রাতে কষ্টের বজ্রনিনাদ কড়কড় আক্ষেপে ফেটে পড়ে অস্ফুট আর্তনাদে বোধের গায়ে তোলে শিহরণ এলোমেলো উপড়ে ফেলে তার ঘন আস্তরণ। পাথর চাপায় উদগম চারা মুক্তি চায় চিৎকারে পাশে দুইচোখে সহানুভূতির ধারা নীরবে ঝরে প্রবোধের দুই হাত মেলে ধরে অন্য দুটি চোখে ভাগাভাগি হয়ে যায় তার কিছু নৈঃশব্দ্য, দুইবুকে। মুখোমুখি চারচোখ মনের অজান্তে কী যে বলে যায় যেনো সদ্য কদমের ঝাঁজরায় বুক ফাটে অস্ফুটে বেরিয়ে আসে শান্তনার সাথে ভালবাসা কলি এক টুকরো মল্লার বয়ে যায়, বোধ যায় ছুটে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register