Mon 02 February 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র  রুবেল হাবিব (ছড়া)

maro news
মেহেফিল -এ- শায়র  রুবেল হাবিব (ছড়া)

প্রকৃতির মাঝে পাই

যাই চলে যেখানেই নেই খুঁজে সেখানেই প্রকৃতির কাছথেকে টলটলে ভাষা নেই। খুঁজে নেই ফুল পাখি খুঁজে নেই নদী জল খুঁজি রঙ আকাশের চোখ নীলে থলোথল। সুর খুঁজি পাখিদের দূর থেকে বহুদূর স্রোতো জলে কলকল সুমধুর সুমধুর। বুক ভরে স্বাস ও নেই বাতাসের নিঃশ্বাসে সবুজের মাঝে সব ভালো পাই বিশ্বাসে। দেখি গাছ দেখি জল দেখি পাখি মেঘ দল। দেখি নীল আকাশের সাদা সাদা বক দল। দেখে দেখে মন তাই উড়ে ঘুরে সুখ পাই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register