Mon 02 February 2026
Cluster Coding Blog

নির্বাচিত কবিতায় জোবায়দা আক্তার চৌধুরী

maro news
নির্বাচিত কবিতায় জোবায়দা আক্তার চৌধুরী

কাছে ও দূরে

এখন অনেক রাত নীরব পৃথিবী ঘুম নেই আমার চোখে ভাবছি তোমার কথা তোমাকে নিয়েই ভাবনা যতো জমানো কথা শত শত দিনের ধ্যান আর রাত্রির স্বপ্ন ভাবে আর অনুভবে ঘুমে আর জাগরণে তুমি তুমি এবং তুমি এই রাতে তুমি কোথায় উদাস চোখে আমি আকাশ দেখি তোমাকে দেখার জন্য আনমনে তোমাকে ডাকি বলবো কথা অন্য এখন সবাই ঘুমে বিভোর ডাকছি তোমায় আছি যে আশায় কাছে পাবার জন্য কথার পর কথা সাজিয়ে গড়েছি মালা তোমাকে পড়াবার জন্য হৃদয় গভীরে জলরং ছবি আঁকে হলুদ পাখি মিষ্টি সুরে তোমায় ডাকে পায়ে চলা পথ আর দু’চোখের বাঁকে স্বপ্ন জমে জল পড়ে পাতা নড়ে আমার অতীত ভিড় করে স্মৃতি ধরে তুমি ছাড়া বাঁচি কেমন করে ভোরের পাখিদের কানে কানে কেয়া গোলাপকে সঙ্গোপনে তোমার জন্য লিখে রাখা কবিতার কথা বলি গুলগুলি ধরে তাকিয়ে থাকি তোমার নামে সকাল দুপুর আর সন্ধা আঁকি বিচ্ছেদের ধূসর কাহিনী বুকে নিয়ে দশ দিকের অট্টহাসির ভিড়ে আমার এক জোড়া সত্যি চোখ তোমাকেই খুঁজে ফিরে গানের ছলে আমায় টানো আমাকে সবচে আপন জানো কবিতার ছন্দে আমায় ডাকো তবু কেনো দূরে রাখো
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register