- 232
- 0
পান্থপথ
ভালোবাসার নামে ঢেউ ওঠে—
মড়াকান্নার মতো সন্ধে নামে,
ছেড়ে যাওয়া মানুষের নামে
ধুলো পায়ে বসে থাকে বিরহ,
নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
হয়,
পাখির দল সব নীড়ে ফেরে,
প্রিয়তম শরীরের ফোঁড়া,
মাছরাঙা এসেছিল ওখানেই,
রেখে গেছে যোগাযোগহীনতা।
0 Comments.