- 3
- 0
এমন রাতে
এমন রাতে এমন রাতে এমন রাতে
ভরা কোটাল জমছে কেমন পূর্ণিমাতে
মেঘের কোলে আরশি দেখে একটি তারা
স্বপ্ন চোখে ঘুমে আবিল দিশেহারা
কীটপতঙ্গ পাগল পাগল ক্লান্তি ভরেশ
ঘুমোচ্ছে, আর অন্য বা কেউ খিদের ভারে
চাটছে পাতা,চাটছে পাতা,চাটছে পাতা
জীবন মানে অন্য কোন হিসেব খাতা
মিলবে কিনা,মিলন হবে বেহিসেবি
আশ্চর্য কোন জং ধরা এক তালাচাবি
জমা খরচ জলের ধারার নিচের গতি
সবকিছু এক তবুও কেমন অবাক যতি
ফাটছে ঘিলু কিলবিলিয়ে লক্ষ কথা
গড়াচ্ছে আর হেসে যাচ্ছে কাটা মাথা
0 Comments.