- 8
- 0
হাইডি
হাইডির মতন দাদু,
যদি থাকতো কারো।
সে শিখবে,
আসল আনন্দ নয় শহরে,
আছে প্রকৃতির কোলে।
অল্পতে হওয়া যায় খুশি,
যদি থাকে
পিটারের মতো সাথী।
ক্লারা হল সুস্থ,
যখন সে
নিজেকে সঁপে দিল,
প্রকৃতির কোলে।
ইওয়ান্না স্পাইরির,
হাইডে পড়লে,
মনে জাগে
এক শিশুসুলভ সারল্য।
হাইডির প্রতিটি মুহূর্ত,
যায় করা উপভোগ,
যখন পাহাড়ের ছবি,
ভেসে ওঠে চোখের সামনে।
0 Comments.