Mon 02 February 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়
ও শরৎ তুমি এলে বৃষ্টি ধারায় কাব্য লিখি হারিয়ে যাওয়া গল্পগাছা মিষ্টিমুখের শিউলি আলোয় ঊড়তে থাকা সুখের কথা চশমাতে যা যায় না দেখা লাবণ্য পল গদ্য ভুলে আসন পাতি শীতল পাটি ধরিত্রীপুর শান্ত হয়ে জুড়িয়ে বসে সমস্ত রোগ ওষুধবিসুধ সরিয়ে রাখি মুচকি হাসির দু চার ফোঁটা পথ্য পাশে ঘুমের চাদর টানার আগে ভাবতে বসি মরণ এলেও হিংসে নিয়ে থমকাবে কি? ভাববে এমন মিষ্টি কেন ঠোঁটের ভাঁজে আদর নামের অমৃত কি মাটির ঘরে ? স্বর্গ ছেঁচা মানিক্য যা দেবের কাম্য অঞ্জলিপুট উপচিয়ে কে ধুলায় ছড়ায় ।

সোনালি

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register