Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় গোবিন্দ মোদক

maro news
কবিতায় গোবিন্দ মোদক

আগুন মানে আগুনই

আগুন মানে আগুন সেইসঙ্গে কিছুটা ধোঁয়া কিছুটা লেলিহান হলকা তাপ, উত্তাপ, বিকিরণের ব্যাকরণ অথবা গনগনে আঁচ অভিমানের রকমফের দপ্ করে জ্বলে ওঠার শব্দ অথবা ফুস্ করে নিভে যাওয়ার। আগুন কখনও বা আগুনখেকো যেখানে বিপন্নতা আর অসহায়তা যেখানে জলের কোনও ভূমিকা নেই বরং অনেকটাই অক্সিজেন আর তোমার-আমার ইন্ধন!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register