Thu 05 February 2026
Cluster Coding Blog

বিশ্ব কবিতা দিবসে অলক্তিকা চক্রবর্তী

maro news
বিশ্ব কবিতা দিবসে অলক্তিকা চক্রবর্তী

মজলিসী

বিরল দিন ভালোবাসার কোলে মাথা রেখে শুয়ে
নিভৃত যাপন জুড়ে মগ্নতায় ঢেউ খেলে যাওয়া ওম রোম রোম উষ্ণতায় কথারা ইতিউতি উড়ান
ললিত কিছু বিভঙ্গের দায় বুকে তুলে নেবে চর্বিত চর্বন নাকি দিবাস্বপ্ন নিছকই আলেয়া কাতরতা?
দাসানুদাস হয়ে বসে আছে প্রিয় শব্দেরা অক্ষরবৃত্তের কথায় ছন্দে ফেরা ডালপালা লাজুক স্নান সেরে উঠে আসছে পৌনঃপুনিকতা
দীর্ঘ এক শীতঘুম সেরে উঠে আসা সদ্য সদ্য রোদের আদর আর পরিযায়ী কথা দের কবোষ্ণ সংলাপ শোনাতে চায় আজ মজলিসী দিন...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register