Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় প্রদীপ শর্ম্মা সরকার

maro news
কবিতায় প্রদীপ শর্ম্মা সরকার

পোকা-মাকড় বাঁচিয়ে হাঁটা যায়?

যারা হেঁটে যায় রণপা ছাড়াই
তরোয়াল দিয়ে বাতাস কাটে হু হু ক'রে,
যাদের মুখোশে হাজার ছিদ্র শুধু অক্সিজেন ছানে,
যাদের মাথায় গিজগিজ করে ধনতন্ত্র গণতন্ত্র
আর পেঁজা তুলোর মত ফলবতী মেঘ।
যাদের পায়ের কাছে পিলপিল করে
ছাই ফেলতে ভাঙা কুলো
তাদের কাছে সাম্য অসাম্য,
আচার অনাচার, অবিচার অত্যাচার
সবই ধান ভানতে শিবের গীত।
মাইল ফলক পড়ে বুঝে নাও
আরো কত আলোকবর্ষ লাগবে ন্যায় প্রতিষ্ঠা হ'তে।
এখন যুদ্ধ চলছে আগুনপাখির সাথে জলের কুমীরের।
বোরেরা প্রায় নিশ্চিহ্ন,
দু'চারটে পড়ে আছে গীত-গোবিন্দ গাইবার জন্য।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register