Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

বিদ্যা দিন

ধরেছি একটি হাঁস লুকিয়ে সে খেয়ে যায় কুঁড়ো মন দিয়ে শুনে যান দেবী এ প্রেমিক নন এত রুঢ় কহিলেন দিদিমণি এ গল্প রোমান্টিক কিনা কে বাজায় তাহার বীণাটি জানিনা জানিনা কেন তার কুচযুগ দুয়ার দক্ষিণ দিদিমণি আজ শুধু আমাদের দিন কি আছে জানিনা হাতের পুস্তকে অচেনা যে ভগবতী আমাদের রকে না বলা কথা আর দ্বিধা থরথর টপনট দোলা খোঁপা মুখস্ত করো কোথায় যান দিদিমণি প্রেম ঠোঁটে ঠোঁট মাঘের সকাল দেখি কোড আন কোড বদরাগী মাঘী দিন ছাত্র প্রেমিক কে দিল বাহারি গাঁদা জানে রাধা ঠিক জয় জয় মহাদেবী চরাচরসারে এ বীণা সারিয়ে দেবো যত্ন সহকারে দিদিমণি কহিলেন এ গল্প রোমান্টিক কিনা কে বাজায় তাহার বীণাটি জানিনা জানিনা
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register