Tue 03 February 2026
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (অন্তিম পর্ব)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (অন্তিম পর্ব)

না মানুষের সংসদ

প্রতিরক্ষার দায়িত্ব পেলেন ভুলু কুকুর ও তার দলবলেরা । বিদেশ মন্ত্রী হলেন বুধু ঘোড়া । পেঁচা পেল তথ্য, সংস্কৃতি দপ্তর । এরকমই সব হল । যদিও মন্ত্রীসভা অস্থায়ী, প্রত্যেককেই নির্বাচনে জিতে নিজেকে প্রমাণ করতে হবে ভবিষ্যতে । তবে টিকটিকি যে একজন অসাধারণ প্রধানমন্ত্রী হতে চলেছেন তার প্রমাণ তিনি রাখলেন । বিজিত হংস-মাতাকে তিনি রাষ্ট্রপতি পদে পেতে চাইলেন এবং অস্থায়ী রাজ্যসভা গঠন করে তার অনুমোদনও নিয়ে নিলেন । সবটাই অনুশীলনের মধ্যেই রইল । না-মানুষের সংসদ গঠন হতে হয়তো আরো কয়েক মাস লাগবে কিন্তু নন্দ-স্যার, ইন্দ্র, শ্রোত্রিয়, কান্তু ও পল্টনের সহযোগিতায় মেধাবান মানুষের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতার একটা সমাধান আর সেতুবন্ধনের কাজেরও শুরু হয়ে গেল । বাবার সঙ্গে মর্নিং-ওয়াকে বেরিয়েছে মন । তাকেও ডাকা হল মুক্তধারা মঞ্চে । কয়েকজন মানুষ এবং পলাশিপাড়ার গরিষ্ঠ না-মানুষের অস্থায়ী মন্ত্রীসভার গ্রুপ ফটো নিল বিয়েবাড়ি ফেরতা সাংবাদিক পার্থ দাস বৈরাগ্য । সবচেয়ে খুশি হল রাণি মৌমাছি আর শ্রমিক মৌমাছিরা । এতোদিনে তাদের স্বজনদের মৃত্যুর একটা যোগ্য জবাব তৈরি হতে চলেছে ।

সমাপ্ত

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register