Tue 03 February 2026
Cluster Coding Blog

অণুগল্পে তুলসী কর্মকার

maro news
অণুগল্পে তুলসী কর্মকার

সন্ধিক্ষণ

স্বপ্ন দেখতে দেখতে মেঘ ঘোলা হয়। চোখ ঘষে দেখি ঘুম ছুটে যায়। সন্ধিক্ষণ বড় জটিল। আলো না অন্ধকার কে আসে বোঝা দুষ্কর।
আছে এক ঘুমের দেশ সেখানে লাল পরি নীল পরিদের বাস। চোখ বন্ধ করলে চলে আসে। কখনো বিছানা ভাসে রক্তে। কখনো অন্তর্বাসে আঁশটে তরল। ঘিনঘিন করে গা। ছিঃ এমন কেন হয়! মাঝরাতে সকাল নামে। হাত পা শক্ত হয়ে যায়। ইচ্ছে করে না বিছানায় থাকতে। ছাদে আকাশ দেখতে যায়। ঘড়িটা বলে ওঠে ওহে খোকা বাকি আছে রাত। পরিগণ গেছে চলে। ভাইরাস জেগে আছে। মানে না দিনরাত। বাসা বাঁধে। ঘর উজাড় করে। মাংস পুড়ে আগুনে। তারপর
আসে কে? আলো না অন্ধকার?
মন অঙ্ক করে যায়......
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register