Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় কুণাল রায়

maro news
কবিতায় কুণাল রায়

দ্রৌপদী

বসিয়া আছে একাকী, গোধূলির নরম আলো, আসিয়া পড়িয়াছে ঘরে, ঘুচিয়াছে অন্ধকার! হৃদয় আজ বড়ই ব্যাকুল, তবু সৌন্দর্য রাখিতে হইবে অক্ষুণ্ন, এক দর্পণ লইয়া - দেখিল আপনাকে, সিঁথিতে পড়িল সিঁধুর, অকস্মাৎ - এক নারী কন্ঠ আসিল ভাসিয়া, "যাহা আনিয়াছ পুত্রগণ, ভাগ করিয়া নাও"! স্থম্ভিত দ্রৌপদী, ভাবিল - "কি শ্রবণ করিলাম আমি?" কুন্তী আঁখি মেলিয়া দেখিলেন, অবাক হইলেন, ক্ষমা প্রার্থনা করিলেন - পুত্রবধূর নিকট! কিন্তু মাতৃনির্দেশ, অমান্য করিতে অস্বীকার করিলেন, ধর্মপুত্র! এক বিড়ম্বনা, উপস্হিত হইল! বিজয়মাল্য, অর্জুনের কণ্ঠে, কেন তবু - এই অগ্নিপরীক্ষা? আসিলেন ঈশ্বর, পরমেশ্বর শ্রীকৃষ্ণ, বলিলেন - "ইহা মহাকালের অভিপ্রায়!" তাই - নাই কোন ভয়! থাকিব চিরদিন, রক্ষা করিব, সদা তোমাদের!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register