Tue 03 February 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

সম্পাদকীয়

সুদূর আমেরিকায় প্রায় দেড়শো বছর আগের ঘটনা, সরাইখানায় গান গাওয়ার বরাত পেয়েছেন এক মহিলা, তাঁর বড় ছেলেটি ফেরার, আরও কয়েকটি ছোট ছোট সন্তান অভুক্ত রয়েছে । ভদ্রমহিলার গলায় সেদিন অসহ্য যন্ত্রণা, স্বর বেরোচ্ছে না গলা দিয়ে । মদ্যপ সৈন্যরা টাকা দিয়ে গান শুনতে এসেছে, গান শোনাবে না মানে? গান শোনাতে না পারলে, তুমি এসো আমাদের মাঝখানে, হয় সুরের মদিরা চাই, না হলে তোমাকে চাই । কোনটাই না পেলে সুড়িখানায় রক্তগঙ্গা বইবে । এমতাবস্থায় মা কে বাঁচাতে মাইক টেনে গান গাইতে শুরু করে সেই মায়ের ছোট্ট ছেলেটি । সেই শুরু চার্লি চ্যাপ্লিনের পথ চলা । এমনি ঘটনার প্রায় পুনরাবৃত্তি হল সেদিন নজরুল মঞ্চে । চলে যেতে হল কৃষ্ণকুমার কুন্নাথ কে । পরে রইল নিজের হাতে লেখা গানের লিস্ট, পরিত্যক্ত মঞ্চে । শুধু কোন চার্লি এল না তাঁকে বাঁচাতে । তবে কোন চার্লির জন্ম হবে কিনা এ শহরে তা সময় বলবে । মুক্তোর জন্ম যে ঝিনুকের কান্না থেকে তা কে না জানে । ইন্দ্রাণী ঘোষ
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register