Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় অমিতাভ ভৌমিক

maro news
কবিতায় অমিতাভ ভৌমিক

অদ্বিতীয়া

তুমি নবাগতা, প্রহরীহীন আমার মনের হারেমে। এখানেও চাঁদ, সূর্য ওঠে ডোবে, লক্ষ তারায় সাজে রাত, কপাট বিহীন দরজা,জানালা আলো বাতাসের আনাগোনা, বৃষ্টি ঝরে ভালবাসার ঝর্নাধারায় অনন্ত নীল আকাশ।
তোমার পায়ে থাকবে না সোনার শেকল, কিংবা জহরতে মোড়া রুপোর খাঁচায় শ্বাস গুণে চলা জীবন মরণ। মুক্ত বিহঙ্গী হয়ে ওড়ো, ভালোবাসার ডানা ঝাপটে নির্ভয়ে, নিরাপদে। সোহাগী সুখ পাখিটা, জেনে রেখো, বিষমেশা কোনো কামনার তীর তাক করে নেই তোমার দিকে। শ্বেতশুভ্র পালকে ঢাকা অঙ্গ তোমার, ফিনকি দেয়া রক্ত মাখার নেই কোনো ভয়। সাজতে চাইলে আছে আমার রামধনু! অপরূপা হয়ে উঠবে অঙ্গরাগে।
তবুও তোমার মন যদি চায় অবাধ সাঁতার ঝাঁপিয়ে পড়ে আমার মনের সীতাকুণ্ডে, জন্ম নিয়ো সোনা ঝলমলে ফিনিক্স হয়ে। নতুন করে মেলো ডানা দূর আকাশের হাতছানিতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register