- 39
- 0
ভালবেসে পথচলা
ভালবেসে পথচলা যায়?
হয়তো যায়...
একটা আবেগ নিয়ে পথ চলার মধ্যে একটা ভালবাসার রহস্য কাজ করে।
এই রহস্যময়তা যখন তাকে কেন্দ্র করে গড়ে ওঠে
তখন তা দিব্যি পথচলা যায়।
আমি তাকে ভালবাসি
তাইতো নিশ্চিন্তে পথ চলি।
তাকে আমি আমার অন্তঃকোণে দেখি
সে আমায় শক্তভাবে বেঁধে রাখে
আমি ঘুমোতে গেলে সে আসে
যখন আমি জেগে থাকি, তখন সে বলে আমি আছি
তোমার সাথে...
আমি কি তাকে নিয়ে ভাবি তাই এই অনুভূতি?
নাকি ভাবতে ভালবাসি বলে ভাবি...
জানিনা, তবে আলোর স্পর্শে থাকতে ভালোলাগে
এই পথটি আমার অভ্যাসের পরিনতি
আমি তাকে সব সময়ই দেখি...
কেন জানিনা...
মস্তিষ্কের আলোর স্পর্শ নিয়ে গবেষণা করে নবেল পুরস্কার পেয়েছে তিনজন বিজ্ঞানী
এই শতাব্দীতে...
ভালবাসার ওপর আলোর প্রভাব বিস্তারের গভীরতা
নির্ণয় করতে; আমি তাকে নিয়ে ক্লাসরুম থেকে ভেবে চলেছি...
এক এক সময় মনে প্রশ্ন আস; আমি ভাবি, নাকি সে আমাকে ভাবায়...
0 Comments.