- 19
- 0
ইতিহাস
অমলেশ,কমলেশ দুই ভাই। একজন পড়াশোনাতে খুব ভালো। আর একজন বন্ধুদের সাথে আড্ডা, পার্টি, নেশা সব কিছুই করে। অমলেশ পড়াশোনা শেষ করেই চাকরি পেয়ে যায়।আর কমলেশের অনেক বন্ধু চাকরি পায়।তারা এক দুজন ছাড়া।ওর বাবা অনেক বুঝিয়েছে কিন্তু কোনো মতেই কথা শুনবে না। এখন পড়াশোনা শেষ করে বাড়িতে বেকার। নেশার পরিমাণটা দিনের পর দিন বাড়ছে। বলতে গেলেই বাড়িতে ঝগড়া করে। দাদা তাকে এক দুটো কাজ দেখে দিয়েছে কিন্তু সে রাজি নয়। বাবা, মায়ের চিন্তা তাকে নিয়ে দিনের পর দিন বেড়েই চলেছে। অতিরিক্ত নেশা করার জন্য একদিন কঠিন অসুখে পড়ে যায়। কমলেশ কথা শুনেনি। কিন্তু সময় তো তাকে ছাড়বে না। ইতিহাস যে বড়ো কঠিন।সে যেমন অতীত কেউ শিক্ষা দিয়েছে। বর্তমান কেউ দেবে,আর ভবিষ্যত বাদ যাবে কেন। ইতিহাসের অঙ্ক যে বড়ো নির্ভুল। "ইতিহাস তো অঙ্কে ভুল করে না।সে যে গনিতে নিপুণ, ভুল তো আমরাই করে থাকি। ইতিহাস কেবল তার শিক্ষা দিয়ে যায়।" ইতিহাস তো সময়ের সাথে চলতে চায়। যে তাকে বুঝতে পারে।সে জিতে যায়। যে বুঝতে চায় না।সে অতীতে চলে যায়।আর যে বুঝে নিয়ে এগিয়ে যায়। ইতিহাস তাকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিয়ে যায়।
0 Comments.