- 25
- 0
বাঁচার যুদ্ধ করে যা
ওহে নারী বিদ্যাধরী
একটু কাছে আসবি মা
দেখনা চেয়ে জগৎ পানে
লাম্পট্যের নেই সীমা।
তোমরা আমার ঘরের দুর্গা
আমার মা ও ভগিনী
মুক্তি পথের অভয় দাত্রী
সাধক -সিদধা যোগিনী।
কল কারখানা মাঠে ঘাটে
দিবস রাত্রি খেটেই যাও
দুঃখ সুখের জীবন পথে
ভালোবাসার বার্তা দাও
রাজ সভা মাঝে দ্রৌপদীর
বস্ত্র হরণ আজ ও হয়
দুঃশাসনের আস্ফালন মাঝে
মূঢ়মতি যারা স্থবির রয়!
কান্না আসে দুচোখ বেয়ে
হৃদয় পুড়ে হচ্ছে ছাই
সত্য ধর্ম সব জলাঞ্জলি
এখন বলো কোথায় যাই?
ত্রিশূল হাতে আয়না তোরা
দৈত্য দানব নাশিনী
স্বর্গ হয়ে উঠবে ধরায়
আনন্দের সুর, সুহাসিনী
দেহের ভাঁজে রাখবি অস্ত্র
মান ইজ্জত বাঁচবে তবে
খুন ধর্ষণ রাহাজানি
দুর্বৃত্ত সব পালিয়ে যাবে
ধর্মের নয়া কুরুক্ষেত্রে
জ্বলছে চিতা অনির্বাণ
স্বার্থ মদিরা ফেলে দাও হবে
জগতের হবে পরিত্রান!
ঘোর কলিতে জেগে ওঠ সবে
সদা বাঁচার যুদ্ধ করে যা
জাগলে ব্রহ্ম সনাতনী
সংহার হবে ওদের ছা...
0 Comments.