Thu 29 October 2026
Cluster Coding Blog

কবিতায় বিক্রম মন্ডল

maro news
কবিতায় বিক্রম মন্ডল

দেবীধ্বনি

শারদ-আকাশে ধ্বনিত ঢাকের রবে,

শিউলিপুষ্পে ভরে গৃহপ্রান্তর,

কাশসমারোহে কাঁপে নদীতর,

উৎসব-বাণী বাজে গ্রাম্যভূবনে।


ভোরের প্রহরে শঙ্খধ্বনি গগনে,

দীপ্তি ছড়ায় মঙ্গল দীপ-আবির,

দুর্জয় অসুর দমনে ভয়হর,

সিংহবাহিনী দেবী আসেন জগতে।


হে জননী, দাও শক্তি, দাও আশীর্বাদ,

অপরাধ-অন্ধকার হউক বিলীন,

প্রাণে প্রাণে ফুটুক শুভ্র সদ্বাদ।

তব চরণে রাখি অনন্ত প্রণাম,

শান্তি, প্রেম, করুণা করুক অধিষ্ঠান,

ভক্তের হৃদয়ে হউক তব আবির্ভাব।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register