- 20
- 0
আছে কিন্তু নেই
বিঘটন আছে। ঘটন নেই।
চক্ষু আছে ।লোল আছে। লজ্জা নেই।
বিষ আছে।বিষবৃক্ষ আছে। বৃক্ষ নেই।
জোসনা কাতর জোনাকি আছে।
শহুরে ও গেঁয়ো উভয়ের গোঁয়ার্তুমি
চাঁদ ঘিরে বিদ্যমান। লোকনবিদ্যার ধার কই।
রস আছে। রহস্য আছে। লোকরহস্য কোথায়
খুঁজি।
কাঁঠাল আছে তৎসমীপরবর্তী পাড়া আছে
নবকুমার নেই।
তুমি যে বললে এই আমার পাকড়ি।
পাহারা দিও। স্নান সেরে আসি।
তোমার পাকড়ি পরিধান মাত্র সব দেখিতেছি।
শুধু তোমার দেখা নেই।
0 Comments.