- 7
- 0
পঞ্চুৎ পোধান
"হেই গেরামের লুকরা শুইনো গো, আমি পঞ্চুৎ পোধান বলতিছি — আইজ থন আমার ঘর থে তুমরা রেশন লি যাবা।
এট্টা টিপছাপ আর পঞ্চাশ ট্যাহা দেবা।"
ধীরাপদ মাস্টার বলেন, "টাকার কথা হচ্ছে কেন! রেশন তো বিনেপয়সায় পাওয়ার কথা!"
"আরে এত্তোগুলান বস্তা তুইলতে নামাইতে লুক লাগে না! তাদ্দিকে চাড্ডি ট্যাহা দিতি হবে তো!"
" হ্যাঁ। কাটমানির নতুন স্টাইল!"
" কি কইলে ম্যাস্টর!"
" কিছু না... কিছু না... সত্যিই তো!"
"ম্যাস্টর তুমি চাড্ডি বেশিই নে য্যাও।"
মাস্টার এই অযাচিত করুণার কেসটা ভালোই বুঝে গেলেন। এটা মুখ বন্ধ রাখার টোপ!
0 Comments.