- 7
- 0
শক্তি দাও হে
যা কিছু ছোট, যা কিছু মিথ্যে,
যা কিছু মনকে করে দুর্বল,
সবকিছু পুড়িয়ে দাও তোমার আগুনে,
জাগিয়ে তোলো সাহসী মনোবল।
হে রুদ্র, শক্তি দাও,
যেন ভয়ের কাছে মাথা না নোয়াই,
মৃত্যু যদি আসে পথের শেষে,
তবু জীবনের জয়গান গেয়ে যাই।
দুখের পাহাড় ভেঙে একদিন
সুখের ঝরনা নামবে ধীরে,
কষ্টের বুক চিরে জন্ম নেবে
নতুন স্বপ্ন জীবনের তীরে।
যারা আজও ভয়ে পিছিয়ে থাকে,
তাদের মনে সাহস জাগাও,
অন্যায়ের কাছে হার না মানার
মনে দৃঢ় প্রত্যয়ের জন্ম দাও।
তোমার আগুনে গলুক পাথর,
ভেঙে যাক সব পথের আগল,
ত্যাগের পথে এগিয়ে জ্বলুক
মানবমুক্তির জয়মশাল।
হে মহারুদ্র, শক্তি দাও—
সত্যের পথে চলার শক্তি,
ভয়কে জয় করে যেন
খুঁজে পায় সবে আপন মুক্তি।
0 Comments.