Fri 06 November 2026
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

চিরন্তন কথা হয়ে যায় 

"Coldly talk about their long dead love".

                     -বোদলেয়ার


মধুমতি,আজ ও আমি ভুলিনি তোমায়।

আসে রাখি পূর্নিমা,সাজিয়াছে মধুরিমা 

তবু আজি তোমা বিনে জীবন সংশয়!


মধুমতি, কথা গুলো তোমার শেষ কথা হবে 

স্বপ্নে ও ভাবিনি তেমনতর

রাত পোহালো, কিন্তু জাগলো না তোমার শীতল শরীর।


প্রথম কথা কখনো কখনো শেষ কথা হয়ে যায় 

কিন্তু শেষ কথা, সেতো প্রথম হয় না -

শেষ দিয়ে কি আবার প্রথম থেকে শুরু করা যায়না?


কৃষ্ণা দ্বাদশীর চাঁদে এত মায়া কেন?

তার ভরাট ভালোবাসা নদীর ছলাৎ ছলাৎ জলে 

চন্দনের টিপ পরিয়ে যায় 

তুমি ও সারা মুখে চন্দনের টিপ পরে 

এই নদী তীরে শুয়ে আছো

নদী প্রবাহের সঙ্গে মিশে যাবে বলে।


এমনি দ্বাদশী জ্যোৎস্না রাতে কত কথা বলেছিলে

মৃত পাখির পালকের মতো তারা সব হারিয়ে গেছে -

আরো কথা জীবনের সিন্দুকে জড়ো হবে বলে।


আসলে শেষ দিনের শেষ কথাই চিরন্তন কথা হয়ে যায়।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register