Fri 06 November 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

গোল গোল কবিতার উৎস মুখ

কি আর বলি বলুন।

কপালের দোষে সকালটা সব বেগরবাই করে দিলো।


ডারউইনের মধ্যাকর্ষণ তত্ত্বের ঠেলায় মাথাটা যে আর মাথার মধ্যে থাকে না। প্রতিতত্ত্বের ট্যাবলেট শিশি কোথায় যে রেখেছি মনেও পড়ে না। 

নিউটন সাহেবের কথা মনে আসলো। তেনার আবার সোম- শুক্র ছাড়া ডাকিবার জো নাই। যাক আজ তো বুধবার।এই অনসি ধামে আজকাল কিযে হচ্ছে কাকে বলি।কাছে পিঠে মঙ্গলাকেও দেখছিনা।তার হাম্বা ডাক শুনেছি আপেল গাছের শিকড় পর্যন্ত ধাওয়া করে।


সকাল টাই যত নষ্টের মূল।

দরজায় কোনো ছিদ্র রাখেনি। ঘুলঘুলির সাথে তার প্রচুর বিবাদ। এমন ক্রাইসিসে একমাত্র চকোত্তিবাবু উপায় বদলাতে সিদ্ধহস্ত।

তিনি তো আবার অহিফেনের মাত্রা না চড়াইলে পরাবিদ্যার প'ও বলতে পারবেন না।

 সকালকে দোষ দিয়ে কি লাভ। রাতের উদরাময় সাগরদের প্রাদুর্ভাব আটকানোর পথ আবিষ্কার হল কই। এখন কমলাকান্ত চকোত্তি ছাড়া উপায় দেখি না। 

তবে তিনি নাকি অতি প্রত্যুষে নসিধাম ছেড়ে কোথায় যে গমন করেছেন পাঠকও জানেন না।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register