- 9
- 0
শিউলি পাহাড়
তোমার কাছে হয়নি আসা যাওয়া
পাইনি ছোঁয়া শিশির ভেজা সকাল
ভুলেই গেছি শেষের পথে শিউলি
থাবা বসায় পাহাড় চূড়া এবার।
রূপের ডালি সাজিয়ে নিয়ে অটল
শরীর জুড়ে হরেক নকশা আঁকা
রূপ বদলে পলক ফেলা দায়!
গল্প লেখে রূপের নানা কথা।
কতো যে রং কতো যে রূপ নিয়ে
শতাব্দী পর দাঁড়িয়ে আছে খাড়া
প্রশ্ন ওঠে কতো শতাব্দীর হলে
নকশীকাঁথা নানা রঙের ধাগা।
শেষ বিকেলে প্রেমের ডালি হাতে
দাঁড়িয়ে আছে অটল শিরদাঁড়া
সাধ্য কোথায় প্রেমের মালা দিয়ে
বরণ করে জড়িয়ে দুই বাহু।।
0 Comments.