Fri 06 November 2026
Cluster Coding Blog

কবিতায় অন্নপূর্ণা দাস

maro news
কবিতায় অন্নপূর্ণা দাস

ভালবাসার গল্প

একটা ভালবাসার গল্প লিখতে চাই

যেখানে তুমি আর আমি থাকব

আমি শুধু তোমাকে দেখেই যাব

ছন্দ ছাড়া দৃষ্টি দিয়ে

তুমি নদীর মত প্রবাহিত হবে

আমি আবারও তোমাকেই দেখে যাব

এইভাবে সূর্যাস্ত হবে

চাঁদের আলোয় আমি তখন আলপনা দেব

তুমি তখন নিজের ছন্দে পথ চলবে

আমি তখন তার শ্রোতা হব

কখনো মেঘের দৃশ্য দেখব

আমি বৃষ্টি হবার অপেক্ষা করব

তারপর একটুখানি বৃষ্টিতে ভিজে সতেজ হব

গল্পে প্রকৃতি প্রকট হবে তার চিত্রে

এই নিয়ে নতুন নামকরণ করব

তারপর আরও সুদীর্ঘ পথ অতিক্রম করব

শুধুমাত্র তোমাকে নিয়ে...

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register