Sun 01 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অনুপ কুমার দাস

maro news
হৈচৈ কবিতায় অনুপ কুমার দাস

জানিনা ভাই

শিরদাঁড়াটা কেমন করে ভাঙে

জানিনা ভাই -- ঘুণ ধরেছে জাঙে ;

ভাতার টানে একটু হাঁটাহাঁটি

বাকি সময় শুধুই দু'পা চাটি ! 

তাইতো আজও রয়েই গেছি খাড়া , 

ওরা বলে গিরগিটিরও বারা ;

হয়তো হবে --- হাঁটিনা তো 

আমার এ' দুই ঠ্যাংএ ---

তাই জানিনা

শিরদাঁড়াটা কেমন করে ভাঙে ! 


জষ্টি শেষে আষাঢ় কবে হয়

খোঁজ রাখি না, দাদার হলে জয়

জীবন আমার ধন্য হয়ে যায় ;

নইলে পরে শরীর জুড়ে ভয়

--- কি জানি কি হয় ! 

চৈত্র মাসে হৃদয় নাহি রাঙে ;

জানিনা ভাই

শিরদাঁড়াটা কেমন করে ভাঙে ! 


খোঁজ রাখিনা 

কৃষক কেমন করে

ফসল ফলায় রোদে এবং ঝড়ে ! 

দেখিনা ভাই শ্রমিক বদ্ধ ঘরে

তিলে তিলে কেমন করে মরে ! 

জানিনা ভাই মানুষ কেন কাঁদে

ভরা কোটাল আসে যখন গাঙে ! 

জানিনা ভাই

শিরদাঁড়াটা কেমন করে ভাঙে !!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register