- 5
- 0
বাজির ঘাঁটি
চম্পাহাটি বাজির ঘাঁটি
হাড়াল হলো সেরা,
চলার ঢঙে রঙ-বেরঙে
আতসবাজির ডেরা।
চালচুলোহীন নেই তো সুদিন
আসুন বাজির মেলা,
ঘুরুন কিনুন জগৎ চিনুন
কান্না হাসির খেলা।
উলুক ঝুলুক মজার মুলুক
পুজোর গন্ধ ভাসে,
উড়ছে ফানুস দুলছে মানুষ
কচিকাঁচা হাসে।
চলতি কালে তাল-বেতালে
হোক না খারাপ সময়,
দিনে রাতে একই সাথে
কাটিয়ে উঠব ভয়।
বেচা-কেনা হার না মানা
জোছনা বিধুর হাসি,
আলোয় আলো হবে ভালো
সুর ছড়ানো বাঁশি।
0 Comments.