Sun 01 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় তপন মাইতি

maro news
হৈচৈ কবিতায় তপন মাইতি

তুতুলের স্বপ্ন

তুতুল যেন কাজেই মগ্ন

নিজেকেই গড়া তার স্বপ্ন

বিজ্ঞানীই সে হবে...

অদম্য জেদ তথ্যে যতো

সরল মনটা কবির মতো

ফসল হবে কবে?


পরেই হবে রিলস মালা

ভার্চুয়ালে ঝালা পালা

নতুন ভাবনায় সবে

নতুন নতুন চিন্তায় ভোগা

কাঠির মতো দেখতে রোগা

জ্ঞানের গাছ যে টবে...


তুতুল এখন জ্ঞানী হবে

বিজ্ঞানী এক বিশ্বে রবে

সুখ সমৃদ্ধ ভবে

ফেলে দিয়ে ফোনের খেলা

পঞ্চভূতে কাটুক বেলা

বিশ্ব শান্তি ছোঁবে। 


Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register